Ads

Breaking

রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

রামগতি উপজেলা দেখা যাচ্ছে না সংসদ টিভি, বঞ্চিত শিক্ষার্থীরা।



করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ বন্ধের সময় শিক্ষার্থীদের লেখা-পড়া চালিয়ে যাওয়ার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে গত ২৯ এপ্রিল থেকে প্রচার করা হচ্ছে ‘আমার ঘর আমার স্কুল’ নামে পাঠ কার্যক্রম। বলা হয়, এর মাধ্যমে সারা দেশের মাধ্যমিক স্তরের স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠগ্রহণ করতে পারবে। কিন্তু গ্রাম পর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
গত কয়েকদিন ধরে রামগতি উপজেলা বিভিন্ন এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, তারা সংসদ টিভি দেখতে পাচ্ছেন না। তারা বলছেন, কেবল নেটওয়ার্ক সংযোগ ছাড়া সংসদ টিভি দেখা যায় না।
ফেসবুকে লাইভ সম্প্রচার করা হলেও বিদ্যুৎ সমস্যার কারণে তাও দেখতে পারছেন না তারা। আবার অনেকের স্মার্টফোনও নেই।
 রামগতি পৌরসভায় বসবাসকারী অভিভাবক নজরুল ইসলাম জানান, ক্লাসগুলো বিটিভিতে এবং ক্লাসে মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সের উপস্থিতি থাকলে ভালো হয়।



বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, সংসদ টিভি ঝিরঝির করে, মাঝে মাঝে শব্দ আসে না। তাই বিটিভিতে প্রচারের দাবি জানাই।
আর একজন লিখেন, প্রত্যন্ত অঞ্চলে যেসব শিক্ষার্থীর বাড়িতে কোনো টেলিভিশন বা এন্ড্রয়েড ফোন নেই, তারা কি করবে বলে এমন প্রশ্ন তোলেছেন?
ঊর্ধ্বতন মহল থেকে বলা হচ্ছে, বিটিভির টেরেস্ট্রিয়াল পদ্ধতিতে সংসদ টিভি সম্প্রচারিত হওয়ার এ চ্যানেলটি সারাদেশের গ্রাম পর্যায় থেকেও দেখা যাবে। কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। ডিস সংযোগ ছাড়া উপজেলার কোথাও সংসদ বাংলাদেশ টেলিভিশন দেখার খবর পাওয়া যায়নি।
রামগতি উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম শওকত ইমরান জনমতকে বলেন, স্কুলের ফেসবুক পেজের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমেও অভিভাবকদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে।

 উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ছুটি না থাকায় কর্মস্থলে অবস্থান করে নিজ অবস্থান থেকে সবাইকে এ বিষয়ে অবগত করছি। সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষকদের নিয়মিত নির্দেশনা দিচ্ছি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার কোনো অভিযোগ থাকলে দয়া করে আমাদের জানান আমরা চেষ্টা করবো আপনার অভিযোগটির উত্তর দিতে।

ধন্যবাদ...