Ads

Breaking

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

২নংচর বাদাম ইউনিয়নের পরিষদ ৪নং ওর্য়াডে এলাকা ‘লকডাউন’ করলো স্থানিয় কিছু ছাত্রলীগ কর্মি কিশোর ও এলাকাবাসী।


২নংচর বাদাম ইউনিয়নের পরিষদ ৪নং ওর্য়াডে এলাকা ‘লকডাউন’ করলো স্থানিয় কিছু ছাত্রলীগ কর্মি কিশোর ও এলাকাবাসী



সময়ের বার্তা প্রতিনিধি

২নং চর বাদাম ইউনিয়নের ৪নং ওর্য়াডে এলাকাবাসীকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করা ছাত্রলীগ নেতা মুশফিক মাহমুদ মৃদুলের নির্দেশে লকডাউন শুরু করে স্থানীয় কিছু ছাত্রলীগ কর্মী ও কিশোর মোঃ ফরহাদ,মোঃ মহিন উদ্দিন,রায়হান,সাইফুল,পারুক,রেদয়ান,সিফন,আলাউদ্দিন সহ এলাকাবাসী ।


 এসময় প্রবেশ পথে বাঁশ দিয়ে বেরিকেড দিয়ে দেয় তারা, এছাড়া গ্রামে অন্য এলাকার কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।
২নংচর বাদাম ইউনিয়নের ৪নং ওর্য়াডে এলাকা বিভিন্ন বাড়ির সড়কে ‘লকডাউন’ করেছে স্থানীয় কিশোররা। মঙ্গলবার সকালে  এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে রাখতে নিজেরাই লকডাউন শুরু করে।একইসঙ্গে এলাকাবাসী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এলাকাবাসীকে মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছে তারা।আবার যৌক্তিক কারণ ছাড়া কাউকে এলাকা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে সে এলাকার কিশোর ফরহাদ বলেন, বাইর থেকে অনেক লোকজন আমাদের এলাকায় এসে ঘোরাঘুরি করে, তাই আমরা বাইরের লোকের প্রবেশে নিষেধাজ্ঞা করি। আমরা ২নংচর বাদাম ইউনিয়নের পরিষদ ৪নং ওর্য়াডে এলাকার দুটি প্রবেশপথে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরের কাউকে অযথা এলাকায় ঢুকতে দেবো না।
স্থানীয় ছাত্রলীগের নেতা মুশফিক মাহমুদ মৃদুল জানান,  ২নংচর বাদাম ইউনিয়নের পরিষদ ৪নং ওর্য়াডে প্রবেশ পথ এলাকা লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় কিশোর ও এলাকাবাসীরা । তিনি বলেন, প্রতিদিন বাইরের লোকজন এসে ভিড় করে আড্ডাবাজি করছে। বিষয়টি কয়েকজন কিশোর আমাকে জানায়। আমি তাদেরকে বলেছি বাইরের লোকজন প্রবেশে বাধা দিতে। তিনি আরো জানান আমরা শুধু ৪ নং ওয়ার্ডে না,বাকি প্রত্যকটি ওয়ার্ড গুলোতে গ্রামবাসীর সামাজিক দূরত্ব বজায় রাখা জন্য প্রশাসনের ও গ্রামবাসীর সাহায্য নিয়ে সার্বিক চেষ্টা করে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার কোনো অভিযোগ থাকলে দয়া করে আমাদের জানান আমরা চেষ্টা করবো আপনার অভিযোগটির উত্তর দিতে।

ধন্যবাদ...