বলিউড অভিনেতা ইরফান ২৯ এপ্রিল বুধবার মুম্বাইয়ের হাসপাতালে ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মঙ্গলবার, কোলন সংক্রমণের কারণে তিনি সেখানে ভর্তি হন।
এএনআই-এর মতে, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ্য ছিলেন। তিনি ২০১৮ সালে বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও হার মানেননি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্যানসারে সাথে লড়ে গিয়েছেন।
ইরফান মনের জোরে চলতেন, সাহসী মানুষ ছিলেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। তাঁর সংস্পর্শে যেসব মানুষ এসেছেন, তাঁদের সব সময় উদ্বুদ্ধ করতেন।’
মাত্র তিন দিন আগে ইরফান খানের মা মারা যান।
মুম্বাইয়ে আটকে থাকায় ইরফান খান তার মায়ের পাশে থাকতে পারেন নি।দূর থেকেই মায়ে দাফন কার্যক্রম দেখেন ভিডিও কলে মাধ্যমে। মা মারা যাওয়ার চার তিনে মাথায়,তিনিও চলে যান না ফিরার দেশে।।
সায়েদা বেগম তার শেষ দিনগুলিতে জয়পুরের বেনিওয়াল কান্ত কৃষ্ণ কলোনীতে অবস্থান করছিলেন।
১৯৬৭, ৭ জানুয়ারি ভারতের জয়পুর, রাজস্থানে
ইরফানের জম্ম। ১৯৮৮ সালের মীরা নায়ার পরিচালিত, একাডেমি পুরস্কার মনোনীত হিন্দি চলচ্চিত্র সালাম বম্বেতে প্রথম অভিনয়ের মাধ্যমে সিনেমায় জগতে তাঁর যাত্রা শুর করেন।
২০১৭ সালের ইরফান বাংলাদেশি চলচ্চিত্র ডুব এ অভিনয় করেন। সিনেমাটি হুমায়ুন আহমেদের জীবন এর আংশিক গল্প নিয়ে নির্মিত হয়েছিল।
হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেন অভিনেতা ইরফান খান।
শারুক খান তার কাছের বন্ধু ইরফানকে হারিয়ে এদিন ট্যুইট করেছেন তাঁর মনের কথা। শোকাহত শাহরুখ নিজেদের সময়ের অন্যতম সেরা অভিনেতা বলে ইরফানকে সম্মান জানিয়েছেন তাঁর ট্যুইটে। ইরফানকে ট্যুইটে শ্রদ্ধা ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন বলিউডের আরও দুই খান সলমান ও আমির। বলিউডের জনপ্রিয় তারকারাও সোসাইল মিডিয়া গুলোতে শ্রদ্ধা ও তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরফানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কোনো অভিযোগ থাকলে দয়া করে আমাদের জানান আমরা চেষ্টা করবো আপনার অভিযোগটির উত্তর দিতে।
ধন্যবাদ...