Ads

Breaking

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

বলিউড অভিনেতা ঋষি কাপুর ক্যান্সার ও শ্বাসকষ্টের মারা গেছেন|



বলিউড রোমান্টিক নায়ক হিরো’ ঋষি কাপুর ভারতের অন্যতম প্রিয় চলচ্চিত্র অভিনেতা যিনি তাঁর রোমান্টিক ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন তিনি মারা গেছেন।  তিনি ৬৭ বছর বয়সী ছিলেন।

২৯ এপ্রিল বুধবার কাপুর মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার তার ভাই রণধীর ভারতীয় গণমাধ্যমকে বলেছেন তিনি ক্যান্সারে ভুগছেন এবং শ্বাসকষ্টের কিছু সমস্যা রয়েছে তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে আরও এক ভারতীয় তারকা ইরফান খানের মৃত্যুর একদিন পর কাপুর মারা যান।

কাপুর প্রথমে ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। এবং ২০১৯ সালে প্রাথমিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করেছিলে এরপর গত সেপ্টেম্বরে ভারতে ফিরে আসেন। ভারতে আসার পর তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ঋষি কাপুর ১৯৭০ সালে বলিউড চলচ্চিত্র "মেরা নাম জোকার" শিশু শিল্পী হিসেবে অভিনয় মাধ্যমে চলচ্চিত্রে পা পেলেন, চলচ্চিত্রটি পরিচালক ছিলেন তার বাবা "রাজ কাপুর"। চলচ্চিত্রটিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্রে পুরস্কার জিতে নেন। তারপর তিনি ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। ববি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।
দুই দশকের বেশি সময় থেকে তিনি ৯২টি রোমান্টিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।


ঋষি কাপুরের ৪ সেপ্টেম্বর ১৯৫২ ভারতের চেম্বুর কাপুর পরিবারে তার জন্ম গ্রহন করেন । তার বাবা
ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক রাজ কাপুর।
তিনি ১৯৮০ সালের ২২ জানুয়ারী ভারতীয় অভিনেত্রী রিতু সিংকে বিয়ে করেন। তার দুই সন্তান 
রিধিমা কাপুর সাহানি,অভিনেতা রণবীর কাপুর।ঋষি কারিশমা কাপুর এবং কারিনা কাপুর এর কাকা হন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার কোনো অভিযোগ থাকলে দয়া করে আমাদের জানান আমরা চেষ্টা করবো আপনার অভিযোগটির উত্তর দিতে।

ধন্যবাদ...