বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিনিয়র সিটিজেন আব্দুর রাজ্জাক। করোনা উপসর্গ নিয়ে আজ মোহাম্মদপুর থেকে এসেছিলেন শাহবাগে একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে।
দীর্ঘসময় লাইনে থাকলেও পরীক্ষার জন্য সিরিয়াল পাননি। অগত্যা বাসার দিকে পা বাড়ান। একটু সামনে গিয়েই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখানেই মারা যান এই বয়োজ্যেষ্ঠ।
তার সাথে তাই দুই ছেলে উপস্থিত ছিল। কিন্তু অসহায়ের মতো ছটফট করে বাবার মৃত্যু দেখা ছাড়া তাদের আর কিছুই করার ছিলো না।
রাজ্জাকের বড় ছেলে অভিযোগ করেছেন যে রাস্তায় পড়ে যখন তার বাবা ধরফর করছেন তখন বাবাকে বাঁচাতে তিনি নিকটবর্তী বারডেম হাসপাতালের জরুরি বিভাগে ছুটে গিয়েছিলেন। সেখানে কেউ পাত্তাও দেয় নি তাদের। লাশ লাশ ঢাকতে একটি কাপড় ছেয়েছিলেন তাও পান নি। কিন্তু রাজ্জাক পেশাগত জীবনে এটজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশের তত্ত্বাবধানে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বেঁচে থাকতে তিনি করোনা পরীক্ষার সিরিয়াল পেলেন না। জীবন দিয়েই আদায় করলেন পরীক্ষা।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানালেন, ‘মারা যাওয়া রাজ্জাক করোনা টেস্ট করতে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বুকে ব্যাথা উঠে সেখানেই মারা যান তিনি।
তিনি আরও বলেন, রাজ্জাকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে ঘটনাস্থলে উপস্থিত তার দুই ছেলে আমাদের সহায়তায় করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কোনো অভিযোগ থাকলে দয়া করে আমাদের জানান আমরা চেষ্টা করবো আপনার অভিযোগটির উত্তর দিতে।
ধন্যবাদ...